ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ী এনসিপির নেতা জাকির আহমেদকে শোকজ ও সাময়িক বহিষ্কার

ফুলবাড়ী এনসিপির নেতা জাকির আহমেদকে শোকজ ও সাময়িক বহিষ্কার

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখা ফুলবাড়ী উপজেলার নেতা জাকির আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ প্রদান ও সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক লিখিত নোটিশে জানানো হয়, গণমাধ্যমের বরাতে জাকির আহমেদের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। বিষয়টি দলের সুনাম ক্ষুণ্ন করেছে বলে মনে করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ মর্মে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ব্যাখ্যা দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জমা দিতে হবে।

জেলা শাখার আহ্বায়ক আহ. হ. ম. সামসুল মুক্তাদির ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এই নোটিশটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছেও অনুলিপি আকারে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular