ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি

ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি

নিউজ ডেস্ক : সেন্টমার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রি যাপন উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানী পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটটির বক্তারা।

দ্বীপে আর্থিক সংকট ও অভাব দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত অসংখ্য চাকরিজীবী বেকার হয়ে পড়েছে। উদ্যোক্তারা পথে বসে গেছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জনজীবনের ব্যাপক ক্ষতি ও মানবিক সংকটের কথা বিবেচনায় ফেব্রুয়ারি মাস সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী বলেন, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও পর্যটনসংশ্লিষ্ট দিনমজুর, কুলি, শ্রমিক, মৎস্যজীবী, চাকরিজীবী, তরুণ উদ্যোক্তা, পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল-রিসোর্ট মালিকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সেন্টমার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন দ্বীপে প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটন যাতায়াত করে থাকে, কিন্তু এ বছর পরিবেশ মন্ত্রণালয়ের থেকে পর্যটন সিমীতকরণের আদেশ জারি করেছে। আদেশে অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকগণ সেন্টমার্টিন যেতে পারবে কিন্তু রাত্রি যাপন করতে পারবে না। ডিসেম্বর ২০২৪ ও জানুয়ারি ২০২৫-এ ২০০০ পর্যটক যেতে পারবে ও রাত্রি যাপন করতে পারবে ও ফেব্রুয়ারি মাসে পর্যটকগণ সেন্টমার্টিন যেতে পারবেন না।

তিনি আরও বলেন, গত ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি হলেও ট্রাভেল পাস সংগ্রহের আতঙ্কে পর্যাপ্ত সংখ্যক পর্যটক সেন্টমার্টিন যেতে পারেন নি। যার কারণে শতভাগ পর্যটনের উপর নির্ভরশীল সেন্টমার্টিনবাসী ও পর্যটন ব্যবসায়ীরা সর্বস্বান্ত হওয়ার পথে। ২ মাসের আয় দিয়ে সেন্টমার্টিনবাসীর ১২ মাস চলা সম্ভব নয়। মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য আগামী ২৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular