ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাবগুড়া-৬ উপনির্বাচন ঘিরে তরুণদের প্রত্যাশা তুলে ধরলেন শিক্ষার্থীরা

বগুড়া-৬ উপনির্বাচন ঘিরে তরুণদের প্রত্যাশা তুলে ধরলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও “তারুণ্যের ভাবনায় বগুড়া-৬” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) শহরের টিএমএসএস মোবাইল মার্কেটের ৫ম তলায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা আসন্ন উপনির্বাচনের গুরুত্ব, বগুড়ার উন্নয়ন সম্ভাবনা এবং দীর্ঘদিনের বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রত্যাশা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা নিজেদের মতামত ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সামিউল হক তুষার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’-এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আরিফুল ইসলাম (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) এবং অধ্যাপিকা ড. মোছাঃ মিনারা খাতুন।

অনুষ্ঠানটি কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়েবের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular