ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন

বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১০ হাজারেরও অধিক জনবল মাঠে নামিয়ে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে। এতে  ৪৪টি কম্পেক্টর, ২০৭টি ডাম্প ট্রাক, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ৭৫টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

বর্জ্য অপসারণের কাজ দেখার জন্য  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। সেখানি থেকে সার্বক্ষণিক সবকিছু তদারকি করা হচ্ছে।বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ বাধাগ্রস্ত হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular