ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

নিউজ ডেস্ক: অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

এতে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular