ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কর্মসূচির তথ্য জানান।

ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ার উড়োজাহাজ সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, সেখানে তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

সফরটি দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ঢাকানিউজ২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular