নিউজ ডেস্ক : বৃহত্তম পরিবহন সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন মোহাম্মদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন।
বিপুল উৎসাহ উদ্দীপনা উত্তেজনা সাথে মোহাম্মদপুর শাখার নির্বাচন চলছে মোহাম্মদপুর বছিলা রোড ট্রাক স্ট্যান্ডে।
শুক্রবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন মোহাম্মদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন চলছে।
মোহাম্মদপুর বছিলা রোড ট্রাক স্ট্যান্ডে উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনার মধ্যে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে অংশগ্রহনকারী ‘প্রচার সম্পাদক’ পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম তাজেল মোহাম্মদপুর শাখার সকল সদস্যদের প্রতি আহ্বান জানান- “ভোট দিন সচেতনভাবে, এবং ভোট কেন্দ্রে নিজেদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করুন।”
নির্বাচনে অংশগ্রহনকারী “কলস” প্রতীকে ‘প্রচার সম্পাদক’ পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম তাজেল।
প্রচার সম্পাদক পদে প্রার্থী মোঃ তাজুল ইসলাম তাজেল সকল সদস্যকে সচেতনভাবে ভোট দিতে ও কেন্দ্রে নিজেদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন।
মোঃ তাজুল ইসলাম তাজেল বলেন- “এই নির্বাচন শুধুমাত্র একজন ব্যক্তির জয় বা পরাজয় নয়—এটি কর্মজীবী শ্রেণির নেতৃত্ব ও সেবা প্রদানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোটাররা তাদের অধিকার হিসেবে প্রশ্ন করবে, যাচাই করবে এবং নিজেদের সমস্যা সমাধানের যোগ্য নেতাকে বেছে নেবে—এতে শাখা এবং তার সদস্যরা উপকৃত হবেন।”
নির্বাচন অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে কমিটি ও পর্যবেক্ষকরা তৎপর রয়েছেন। ফলাফল নির্ধারিত সময়ে ঘোষণা করা হবে। ভোটগ্রহণ সকাল থেকেই বিকাল পর্যন্ত চলবে; সব প্রার্থী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্বাচনে স্থানীয় নেতাদের পর্যবেক্ষণে তৎপর রয়েছেন।
ঢাকানিউজ২৪/মহফ




