ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সকল ধর্ম-বর্ণের ঐক্যের মিলন ঘটে: তথ্যমন্ত্রী

বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সকল ধর্ম-বর্ণের ঐক্যের মিলন ঘটে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলা সংস্কৃতির মধ্যে যে বহু মিলন ও বহুত্ববাদের বৈশিষ্ট্য নিহিত তা বুঝতে না পেরে কেউ কেউ জোর করে বাংলা নববর্ষের গায়ে নানা মতের মুখোশ পরাতে চান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

১লা বৈশাখ মঙ্গলবার  জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা নববর্ষের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তারা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেছেন এবং এর সারবস্তু হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেছেন। ফলে এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের বাংলাদেশী সংস্কৃতি।’

তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ঐক্যের মিলন ঘটে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য রূপ।’

আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি নিজেদের চিন্তা ও সংস্কৃতিকে উর্ধ্বে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা নিউজ/এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular