ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মো. নাছির শেখ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
(১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত নাছির শেখ উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এলাকাবাসী জানায়, দুপুরে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নাছির শেখ। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত
করে, তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular