ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাজারমূল্য অস্থিতিশীল করার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

বাজারমূল্য অস্থিতিশীল করার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান রমজান উপলক্ষে পার্বত্য এলাকায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের কোনো প্রকার দৌরাত্ম্য সহ্য করা হবে না। বাজার মূল্য অস্থিতিশীল করার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা পরিষদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একটি কার্যকর ‘বাজার ফান্ড’ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর নেতৃত্বে জেলা পরিষদের সদস্যবর্গ সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে তা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর ফলাফল আপনাদের সামনে দৃশ্যমান করব। মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং পাহাড়ে সুষম উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না।

বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রসঙ্গে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াং-সহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর সবাই সরকারের কাছে সমান। কাউকে পেছনে ফেলে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করা হবে। রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে এক বৈঠকে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে পদ্ধতিগতভাবে তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর মঙ্গলের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি বদ্ধপরিকর। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular