ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ।

আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘বিএনপি এদেশের ছাত্রজনতার সাথে মিলে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুণরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুংসহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। যারা দেশ চালাবে তাদের জনগণের সাথে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না। তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশ ধ্বংস করেছে। উন্নয়নের নামে সাইনবোর্ড টানিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরেছে।

ঢাকা নিউজ/এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular