ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিএমইটি’র নতুন মহাপরিচালক জামিল আহমেদ

বিএমইটি’র নতুন মহাপরিচালক জামিল আহমেদ

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে আরো গতিশীলতা ও দক্ষতা বাড়াতে সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা জামিল আহমেদকে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রজ্ঞাপনে তাঁর চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে বিএমইটি’র কার্যক্রমকে আরও আধুনিক ও ফলপ্রসূ করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামিল আহমেদ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও সুনাম অর্জন করেছেন। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার ফলে জনসেবা, উন্নয়ন ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নে তাঁর দক্ষতা সুপ্রতিষ্ঠিত।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের কৃতী সন্তান জামিল আহমেদ একটি শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত অ্যাডভোকেট ড. আব্দুল লতিফ ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি ও পিপি ছিলেন। মাতা বেগম জেবুন নাহার ময়মনসিংহ মুসলিম গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষক। পারিবারিকভাবে সুশিক্ষা ও নৈতিকতার চর্চা তাঁর কর্মজীবনে ইতিবাচক প্রভাব রেখেছে।

নতুন মহাপরিচালক জামিল আহমেদ এর নেতৃত্বে বিএমইটি’র কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন, কর্মসংস্থানের নতুন বাজার অনুসন্ধান এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণে তিনি কার্যকর উদ্যোগ নেবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

এদিকে, তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বে দেশের জনশক্তি রপ্তানি খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular