ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাবিজিএমইএ বিশ্ববিদ্যালয় অফ ফ্যাশন এন্ড টেকনোলজি'র সমবর্তন অনুষ্ঠিত

বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’র সমবর্তন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:  বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’র ২য় সমবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবর্তনের প্রথম পর্বে বিভিন্ন বিভাগ হতে ২৭৩১ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রী প্রদান করা হয়। এতে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৭ জন শিক্ষার্থী ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইন্জিনিয়ারিং ও ১ জন ডিপার্টমেন্ট অফ এপারেল স্টাডিজ কে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও ৪ জন টেক্সটাইল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ৩ জন এপারেল স্টাডিজ, ২ জন ফ্যাশন স্টাডিজ, ২ জন বিজনেস স্টাডিজ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান গান পরিবেশন করেন।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা শিল্প মন্ত্রাণালয়, গণ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য জনাব আইয়ুব নবি খান, কিহাক সাং, চেয়ারম্যান ইয়াংওয়ান করপোরেশন, বোর্ড অব ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য মো.মশিউল আলম সজল, মোহাম্মদ নাসির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular