ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিদায়ী বক্তব্যে আবেগঘন জসীম উদ্দিন: “সাধ্যমতো চেষ্টা করেছি, ব্যর্থতা আমার”

বিদায়ী বক্তব্যে আবেগঘন জসীম উদ্দিন: “সাধ্যমতো চেষ্টা করেছি, ব্যর্থতা আমার”

নাজমুল হোসেন : প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসকের পদ থেকে বিদায় নিলেন মো. জসীম উদ্দিন (উপসচিব)। বিদায়ী মুহূর্তে তিনি পৌরবাসী, সহকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আবেগঘন বক্তব্যে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালের ১৪ নভেম্বর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর পৌরসভার সার্বিক অবস্থা দেখে তিনি হতবাক হয়েছিলেন। নাজুক অবস্থা থেকে পৌরসভাকে উন্নতির পথে নেওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ।

বিদায়ী বক্তব্যে জসীম উদ্দিন বলেন, দেড় বছরের দায়িত্বকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করেছেন। তবে সীমিত সময়ের কারণে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তিনি বলেন, “এই সময়ে যা সফলতা এসেছে, তার অংশীদার সবাই। আর যা ব্যর্থতা, তা আমারই।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর পৌরসভা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাগরিক সেবার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে রাস্তাঘাট, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় আরও কাজের প্রয়োজন রয়েছে।

নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধ এবং পৌর কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিদায়ী প্রশাসক আশা প্রকাশ করে বলেন, ধারাবাহিকভাবে কাজ চলতে থাকলে একদিন লক্ষ্মীপুর পৌরসভা কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে।

বিদায়ের আগে অনেকের সঙ্গে দেখা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া চান।

শেষে তিনি বলেন, “ভালো থাকুক লক্ষ্মীপুর পৌরবাসী, এগিয়ে যাক লক্ষ্মীপুর পৌরসভা।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular