ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিদ্যুৎ ও জ্বালানি খাতে গত ১৫ বছরের চুক্তি পর্যালোচনা করবে সরকার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত ১৫ বছরের চুক্তি পর্যালোচনা করবে সরকার

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্বাক্ষরিত বড় বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক আইন ও তদন্তকারী সংস্থাকে নিয়োগের সুপারিশ করেছে ।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি রেজুলেশনে রোববার (২৪ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ সুপারিশ করেন।

এদিন দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ ‘চিফ এডভাইজার (জিওবি)’তে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি অন্যান্য চুক্তিগুলো আরও বিশ্লেষণ করার জন্য আরও সময়ের প্রয়োজন। এছাড়া পর্যালোচনা কমিটি এমন প্রমাণ সংগ্রহ করছে, যা আন্তর্জাতিক সালিশি আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল করতে পারে।

পর্যালোচনা কমিটি বর্তমানে বেশ কিছু চুক্তির বিস্তারিত তদন্তে কাজ করছে। এর মধ্যে রয়েছে-

১. আদানি (গোড্ডা) বিআইএফপিসিএল ১২৩৪.৪ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র
২. পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র
৩. মেঘনাঘাট ৩৩৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র
৪. আশুগঞ্জে ১৯৫ মেগাওয়াট গ্যাস বিদ্যুৎকেন্দ্র
৫. বাঁশখালী ৬১২ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র
৬. মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র
৭. মেঘনাঘাট ৫৮৪ মেগাওয়াট গ্যাস-এলএনজি বিদ্যুৎকেন্দ্র

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular