নিউজ ডেস্ক : জনপ্রশাসন শক্তিশালীকরণ বিষয়ে একটি সারগর্ভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিয়াম ফাউন্ডেশন মিলয়তনের মাল্টিপারপাস হলে, ১০ জানুয়ারি ২০২৬।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর ড. সৈয়দা লাসনা কবির, চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
উদ্বোধনী সেশনের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম।
দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচটি গ্রুপে বিভক্ত করে বিষয়ভিত্তিক ওয়ার্ক করা হয়; সেশনটি মডারেট করেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) ওয়াহিদা মুশাররত অনিতা।
কর্মশালায় প্রতিফলিত হয় প্রশাসনিক দক্ষতা, নীতি-বাস্তবায়ন ও প্রশিক্ষণ-বিস্তারের গুরুত্ব—যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও প্রতিষ্ঠানগত সংস্কারের জন্য প্রাঞ্জল নির্দেশনা হিসেবে গ্রহণযোগ্য।




