ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি,সকল আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি,রেলস্টেশনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আয়োজনে রেলস্টেশন চত্বরে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিরামপুর রেল স্টেশন দীর্ঘদিন ধরে অবহেলিত। যাত্রীসেবার মানোন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বৃদ্ধি,নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সংস্কার অত্যন্ত প্রয়োজন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন—
পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম,জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক,উপজেলা আমীর হাফিজুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, স্বেচ্ছাসেবক দলের নেতা সানোয়ার হোসেন,দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক,পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক,বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদ প্রমুখ।
বক্তারা আরও বলেন,বিরামপুর দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলস্টেশন হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সুবিধা না থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অবিলম্বে দাবি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular