ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপে জায়গা পেল ক্রোয়েশিয়া, জার্মানদের জয়ের রাতে পয়েন্ট খুইয়েছে নেদারল্যান্ডস

বিশ্বকাপে জায়গা পেল ক্রোয়েশিয়া, জার্মানদের জয়ের রাতে পয়েন্ট খুইয়েছে নেদারল্যান্ডস

২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ফারো আইল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে এই কীর্তি গড়লো লুকা মড্রিচের দল। এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছে জার্মানি। তবে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে পোল্যান্ড।

শুক্রবার (১৪ নভেম্বর) ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।

এদিন ‘এল’ গ্রুপে ঘরের মাঠে ফারো ফারো আইল্যান্ডসের বিপক্ষে ষোড়শ মিনিটে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। গোল করেন গেজা ডেভিড। তবে ২৩ মিনিটে ডিফেন্ডার ইয়োশকো ভার্ডিওলের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। ৫৭ মিনিটে পেতার মুসার গোলে লিড নেয় দলটি। এরপর ৭০ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে ৩-১ গোলের জয় পায় ক্রোয়েশিয়া। এরফলে ১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দলটি।

অপরদিকে, গ্রুপ ‘এ’-এর ম্যাচে জয় পেয়েছে জার্মানি। লুক্সেমবার্গের বিপক্ষে প্রথমার্ধে কোন গোল পায়নি নাগেলশম্যানের দল। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল পায় জার্মানরা। ৪৯ মিনিটে তরুন স্ট্রাইকার টিম ওল্টমেড লিড এনে দেন দলকে। ৬৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলো ওল্টমেড। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নিয়ে, গোল ব্যবধানে গ্রুপ শীর্ষে জার্মানির। দুই নম্বরে থাকা স্লাভাকিয়ার পয়েন্টও সমান ১২। আগামী সোমবার জার্মানি-স্লোভাকিয়া ম্যাচের জয়ী দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ।

এদিকে ‘জি’ গ্রুপের ম্যাচে রাতে পোল্যান্ডের আতিথ্য নেয় নেদারল্যান্ডস। জিতলে বিশ্বকাপ নিশ্চিত, এমন সামিকরণ নিয়ে খেলতে নেমে ৪৩ মিনিটে গোল খেলে বসে ডাচরা। পোল্যান্ডকে এগিয়ে দেন জাকুব কামিনস্কি। তবে ৪ মিনিট পরই মেমফিস ডিপাই সমতায় পেরায় অরেঞ্জদের। কিন্তু ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় অপেক্ষা বাড়লো নেদারল্যান্ডসের। গ্রুপের শীর্ষ দলটি পরের ম্যাচে, সোমবার লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত করবে বিশ্বকাপের জায়গা।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ শনিবার রাতে মাঠে নামবে বেলজিয়াম, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডসহ ২০টি দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular