নিজস্ব প্রতিবেদক: আমাদের মহানবি বলেছেন, শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও। আন্তর্জাতিকভাবে সমাদৃত বাংলাদেশী শাকিব দেশের জন্য কাজ করার পাশাপাশি নিজে সব সময় শিক্ষাকে প্রাধান্য দেন। তাই নিজেকে সব সময় আপডেট রাখতে ভ্রমণ পিপাসু তরুণ তুর্কী শাকিব উদ্দিন বিশ্ব ভ্রমনের সদিচ্ছায় ইতোমধ্যেই মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, মিশর, সিংগাপুর, নেপাল, কিরগিস্থান, আজারবাইজান, তুর্কি, কাতার, কুয়েত এবং প্রতিবেশী দেশ ভারত ভ্রমণ শেষ করেছেন!
তরুণ তুর্কী শাকিব উদ্দিন ২০২৬ এর ভেতর ১০০ দেশ ভ্রমণের সদিচ্ছা রাখেন।
বাবা মো.জহির উদ্দিন ভূইয়া ও মা শাহিনূর খানমের ঘরে ঢাকায় জন্ম নিয়েও মো.শাকিব উদ্দিন বেড়ে উঠেন দেশের নানা প্রান্তে। সেনা কর্মকর্তা বাবার কল্যাণে ঢাকা, চিটাগাং, কুমিল্লা, টাংগাইল, ময়মনসিংহ সেনানিবাসে বেড়ে উঠা শাকিব দীর্ঘদিন ধরে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন।
শাকিব উদ্দিন এর ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্মানসূচক দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করেছেন। এই গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক অংগনে আলোচিত বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো.শাকিব উদ্দিন বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে দুর্দান্ত অবদান রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
এই তরুণ উদ্যোক্তার নিজস্ব প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’ এর তত্ত্বাবধানে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে একটি অভিজাত রিসোর্ট। ধারণা করা হচ্ছে; রিসোর্টটিতে ১০০০টি রুম থাকবে।
আন্তর্জাতিক মানের এই রিসোর্টটিতে অন্তত ১০০টি নাগরিক সুবিধা থাকবে। বিশাল সুবিধা সম্মলিত এই রিসোর্টর মালিকানায় একজন স্বপ্নবাজ নবীন মধ্যবিত্ত উদ্যোক্তাও অংশ নিতে পারবে। মাসিক মাত্র ৮০০০-১০০০০টাকার কিস্তির ভিত্তিতে যে কোন মধ্যবিত্তও ক্রাউন বে ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট র অংশীদার হতে পারবে।
আধুনিক সময়ের সাথে সামঞ্জস্য রেখে ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্টে যেসব সুবিধাদি থাকবে তার বাইরেও সময়ের সাথে তাল মেলাতে আধুনিক সব মানসম্মত সেবা, যেমন : স্কুল-কলেজ, হাসপাতাল-মাদ্রাসা-মসজিদ, জিমনেশিয়াম-সুইমিংপুল-রেস্তোরাঁ, কিটসজোন।
ক্রাউন বে ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট এ প্রায় ১০,০০০ বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।




