ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউস” বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীকে হত্যার পর এক স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘাতক স্বামী রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা (৪৫)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও স্ত্রী রেহানার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রী রেহেনা খাতুনকে গলাচিপে হত্যা করে এবং পরে গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামে মাঠের মধ্য থেকে স্ত্রী রেহেনা খাতুন ও ঝুলন্ত অবস্থায় স্বামী মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের নিকট শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোনো বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular