ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল নবম শ্রেণির ছাত্রীর প্রাণ

বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল নবম শ্রেণির ছাত্রীর প্রাণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় আরোবি আক্তার(১৫) নামের এক নবম শ্রেণির স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল)সকাল সাড়ে ১১ টার সময় সদর ইউনিয়নের সরদারহাট চৌপতি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত ছাত্রী একই ইউনিয়নের কুটির ডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার সময় ছাত্রীটি প্রাইভেট শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় নাউতারা থেকে ডিমলা সদর গামি ঢাকা মেট্রো ট-১২-৬৮২৯ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক ছাত্রীটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা ছাত্রীটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পরে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন,ঘটনার সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আমরা মামলা নিতে প্রস্তুত।

এদিকে গোপন সুত্রে জানা জানা গেছে,ঘাতক ট্রাকটির মালিক ঘটনার স্থলের পাশেই বাড়ি একজন বিজিবি সদস্যের।আর ঘাতক ট্রাকটির চালকের বাড়ি পাশ্ববর্তী ডোমার উপজেলায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular