ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বৈদ্যুতিক তারে কাপড়, মেট্রোরেল চলাচল ব্যাহত

বৈদ্যুতিক তারে কাপড়, মেট্রোরেল চলাচল ব্যাহত

নিউজ ডেস্ক : মেট্রোরেল লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের ওপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত রোববার রাতে দুই কারের মধ্যবর্তী স্থানে এক কিশোরের উঠে পড়ার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular