ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবোর্ড যে দল দিয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস

বোর্ড যে দল দিয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস

বুধবার চট্টগ্রামে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে যথারীতি সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। দল নির্বাচন নিয়ে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক।

চলতি সিরিজের দল থেকে শামীম হোসেনের বাদ পড়াকে ঘিরে একটি প্রশ্ন নিয়ে লিটন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’

শামীমের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সর্বশেষ তিন ম্যাচে ০, ১, ১ করার পর এই সিরিজে তাঁকে রাখা হয়নি।

অধিনায়ক হিসেবে পরে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, এটি জানতে চাইতেই আরও স্পষ্ট হয়ে ওঠে লিটনের ক্ষোভ। দল নির্বাচনে মতামত না রাখাটা অধিনায়কের জন্য ‘অপমানজনক’ কিনা—এমন প্রশ্নে লিটন জানিয়েছেন, ‘বোর্ড থেকে নাকি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তাঁকে যে দল দেওয়া হয়েছে, তা নিয়েই খেলতে হবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular