ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শুক্রবার ২৫ এপ্রিল আনুমানিক ভোর ৫:৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপি’র কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মৃত হাসেম মিয়ার ছেলে কাজল মিয়া (২৮)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular