ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে আটক শ্রীমঙ্গলের ইউপি সদস্য পিয়াস দাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে আটক শ্রীমঙ্গলের ইউপি সদস্য পিয়াস দাশ

স্টাফ রিপোর্টার : সিলেট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পিয়াস দাস (৩৪) নামে এক ইউপি সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেদ্রীয় নির্বাহী কমিটির ও সদ্য আত্নপ্রকাশ করা ‘জাতীয় নাগরিক কমিটির’ সদস্য প্রীতম দাশ এর ছোট ভাই শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পৃথিশ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম অনিয়ম দূর্নীতি সহ বিভিন্ন অভিযোগ আছে।

শ্রীঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম পিয়াস কে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নম্বর আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় তার নিজস্ব বাহিনী গড়ে তুলে, এ ছাড়াও বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ইউপি সদস্য এবং তার পরিবারের ক্ষমতায় সদর ইউনিয়নে তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহসও পায় না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular