ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিচিত্র সংবাদব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি পাতিল বিক্ষোভ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি পাতিল বিক্ষোভ

নিউজ ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধে ফিলিস্তিনিদের অনাহারে মৃত্যুকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। অনাহারে কঙ্কালসার শিশু ও প্রাপ্তবয়স্কদের ছবি বিশ্ববাসী দেখেছে। খালি হাঁড়ি-পাতিল হাতে মানুষ খাবারের জন্য অপেক্ষা করছে, অথচ এই সময়েই প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি-পাতিল ছবি: সংগৃহীত

এই নির্মম বাস্তবতা জানার পরও ব্রিটিশ সরকার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। এর প্রতিবাদে গত ২৫ জুলাই প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের উদ্যোগে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে জরুরি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ হাঁড়ি-পাতিল হাতে কেয়ার স্টারমারের বাসভবনের সামনে জড়ো হয়ে নিহতদের স্মরণ করেন।

বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপানোর’ অভিযোগ তোলেন এবং ব্রিটিশ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তারা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড প্রদর্শন করে ব্রিটেনের ভূমিকা বদলের আহ্বান জানান।

সারাদেশে একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘বেঙালিস ফর প্যালেস্টাইন’ সংগঠনের জালাল রাজন উদ্দিন, আকিকুর রহমান, নূরউদ্দিন আহমেদ, সয়ফুল আলম, শফিক আহমেদ, ফকর কামাল, জয়নাল চৌধুরী, জামিল ইকবাল, আব্দুল সালাম শেখ, সানা মিয়া ও রফিক উল্লাহ প্রমুখ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular