ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভারতের কাছে বাংলাদেশের সোনা হাতছাড়া

ভারতের কাছে বাংলাদেশের সোনা হাতছাড়া

২৪ তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে কম্পাউন্ড মিক্সড টিমে রৌপ্য জিতলো বাংলাদেশের হিমু বাছার ও বন্যা আক্তার।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটির কাছে ১৫৩-১৫১ স্কোরে হেরেছে বাংলাদেশের হিমু-বন্যা জুটি।

প্রথম সেটে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে ৩৯-৩৮ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। পরের সেটেও একই ব্যবধানে জিতে ভারতের সাথে বন্যা-হিমু ব্যবধান কমিয়ে আনেন ২ পয়েন্টে। কিন্তু চতুর্থ সেটে দুই দলই সমান ৩৮ করে পয়েন্ট তুললে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেলো বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে আসরে রুপা হলো দুটি।

এদিকে, কম্পাউন্ড নারী একক ইভেন্টে আশা জিইয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। আজ দুপুরে সেমিফাইনালে তার প্রতিপক্ষ ভারতের প্রীতিকা প্রদীপ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular