ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতে পুতিন, নজর কাড়ছে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’

ভারতে পুতিন, নজর কাড়ছে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’

নিউজ ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন।

বিশ্বের অন্যতম সুরক্ষিত রাষ্ট্রপ্রধান হিসেবে পুতিনের এই সফরে নিরাপত্তার অংশ হিসেবে দুটি একই ধরনের বিমান একসঙ্গে উড্ডয়ন করে। তিনি ‘ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ’ নামের বিমানগুলোর একটিতে সফর করেন, যার একটিকে ছদ্মবেশী বা ডিকয় হিসেবে ব্যবহার করা হয় যাতে তিনি কোনো বিমানে আছেন তা নিশ্চিত হওয়া না যায়।

বিশেষভাবে তৈরি ও কাস্টমাইজ করা এই উড়োজাহাজটিকে ‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’ নামে অভিহিত করা হয়। ১৯৮০-এর দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরো কর্তৃক নির্মিত চার ইঞ্জিনের এই বিমানটি জরুরি পরিস্থিতিতে দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে।

রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন দ্বারা পরিচালিত এই বিমানটির দৈর্ঘ্য ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানার বিস্তার ৬০ দশমিক ১২ মিটার। এটিতে ‘অ্যাভিয়াদভিগাটেল পিএস-৯০এ’ টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে, যা রিফুয়েলিং ছাড়াই একবারে প্রায় ১১ হাজার কিলোমিটার উড়তে পারে।

জরুরি পরিস্থিতিতে বিমানটি একটি পূর্ণাঙ্গ মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। এতে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ, রাডার-জ্যামিং প্রযুক্তি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত রয়েছে, যা যেকোনো স্থান থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে নিরবচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সক্ষম।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিমানটিতে রয়েছে বিলাসিতার সব আয়োজন। এর ভেতরে শোবার ঘর ও বাথরুমসহ ব্যক্তিগত প্রেসিডেন্সিয়াল স্যুট, রান্নাঘর, ডাইনিং স্পেস এবং একটি বড় কনফারেন্স রুম রয়েছে। অভ্যন্তরীণ সাজসজ্জায় স্বর্ণের প্রলেপযুক্ত ফিটিংস, উন্নত কাঠের কাজ এবং দামি চামড়ার ব্যবহার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular