ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভারত থেকে চাল কিনবে সরকার

ভারত থেকে চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক : ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনতে সরকারের মোট ব্যয় হবে ২৮২ কোটি দুই লাখ ৯৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস সাইল অ্যাগ্রি কমোডিটিসি লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৭১.৬০ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular