ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে বিড়ম্বনা

ভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে বিড়ম্বনা

নিউজ ডেস্ক: বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যেও অধিক ঝুঁকিতে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ এখানে নিয়মিত ঘটনা। এতে অনেক কিছুর মতো ঝুঁকিতে পড়ছে সমুদ্রে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)।

পেট্রোবাংলা বলছে, সামিটের এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় এখন এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে প্রতিদিন মাত্র ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আরও দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন পাওয়া যাচ্ছে। কিন্তু প্রতিদিন চাহিদা রয়েছে ৩১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের। এতে প্রতিদিনই প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে।

টার্মিনাল দুটি একসঙ্গে চালু অবস্থায় প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ এবং টার্মিনাল দুটি পূর্ণমাত্রায় চালু থাকার পরও জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি থাকে। এর মধ্যে কোনো একটি টার্মিনাল বন্ধ হলে তীব্র গ্যাস সংকট দেশবাসীকে ভোগায়। বাসাবাড়িতে রান্নার বিড়ম্বনা থেকে শুরু করে কলকারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular