ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, আহত ৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, আহত ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৯৮০ জন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 শুক্রবার (২৬ জুন) দেশটির স্থানীয় সময় ভোরের দিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলগুলোকে স্বাগত জানানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিবেষ্টিত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই নতুন হতাহতের ঘোষণা দেন। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধ্বংসস্তূপের নিচে যারা আটকে আছেন, আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য।

ওই এলাকায় জীবিতদের সন্ধান এবং দুর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণের কাজ জোরদার করতে পুরো রাজ্যকে ইতোমধ্যে সামরিকায়িত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular