ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভৈরবে ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষক

ভৈরবে ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষক

কৃষকদের মাঝে প্রশাসনের চাল ও নগদ টাকা বিতরণ
 
সোহান রহমান ভৈরব (কিশোরগঞ্জ) প্র্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাওর অঞ্চলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১  মে ২০২৬ খ্রি.) বেলা ১০ টায় ভৈরব উপজেলা  পরিষদ সভাকক্ষে  এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম), ভৈরব, কিশোরগঞ্জের আয়োজনে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে.এম.মামুনুর রশীদ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি ‘র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন,  উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মমিনুল রহমান আরো অনেকেই।
 
পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৩ মাস মেয়াদী ৭২৪ জনের মাঝে  নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular