ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

নিউজ ডেস্ক: ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ। প্রায় তিন কেজি ওজনের মাছটি স্থানীয় বাজারে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি নিলামে তোলা হয়। পরে ৯ হাজার টাকায় ইলিশটি বিক্রি করা হয়।

আড়তের ব্যবস্থাপক নাহিদ জানান, কামাল মাঝিসহ তার সঙ্গে থাকা জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় জালে রাজা ইলিশটি ধরা পড়ে। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, বৃষ্টিপাত বাড়লে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে।

মৎস্য ঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দাম ৯ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

তিনি জানান, ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই, তিনি ঢাকার পাইকারি আড়তে এর চেয়ে বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, প্রতিবছর ইলিশ প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলেও আশা করা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular