ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যমঈন খান হাসপাতালে ভর্তি

মঈন খান হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল বুধবার রাতে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’

ডা. জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular