ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশমতিঝিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে জরুরি গণবিজ্ঞপ্তি

মতিঝিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে জরুরি গণবিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল সরকারি আবাসন এলাকার আইডিয়াল ও আল হেলাল জোনসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মিত টিনশেড গ্যারেজ, কোচিং সেন্টার ও স্কুলঘর দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে সচিবালয়ের সরকারি আবাসন পরিদপ্তর।

আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার)-এর মধ্যে এসব স্থাপনা অপসারণ না করা হলে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হবে এবং এর ব্যয় অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাহিদ-উল-যৌন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মতিঝিল আইডিয়াল জোনে ই-শ্রেণির ০১–০৮ নং ভবনের পাশে ১৬টি আধা পাকা টিনশেড গ্যারেজ, আল হেলাল জোনে ই-শ্রেণির ১০–১৫ নং ভবনের পাশে ২০টি অবৈধ গ্যারেজ, এবং ১৩ নং ভবনের পশ্চিম পাশে অবৈধ স্কুলঘর নির্মাণ করা হয়েছে।

এছাড়া, আইডিয়াল জোনের ০৩ নং গেটের ভেতরে আইডিয়াল ড্যাফোডিল এডুকেশন কেয়ার কোচিং সেন্টার, ডি-শ্রেণির ৫২ নং ভবনের সামনে একটি গ্যারেজ এবং ডি-শ্রেণির ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ১১১ ও ১১২ নং ভবনের সামনে টিন দিয়ে ঘেরা অংশগুলোও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞপ্তিতে এসব অবৈধ স্থাপনার মালিক ও ব্যবহারকারীদের ৯ অক্টোবরের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানো হলে মতিঝিল সরকারি আবাসন এলাকার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ব্যয় সংশ্লিষ্ট অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে বলে সতর্ক করা হয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular