ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাময়মনসিংহে ক্রীড়া পরিদপ্তরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

ময়মনসিংহে ক্রীড়া পরিদপ্তরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের লেডিস ক্লাবের মাঠে গতকাল শুরু হয়েছে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প, উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

প্রশিক্ষণ ক্যাম্পে ১৩টি উপজেলার ১৫৫ জন খুদে খেলোয়াড় অংশ নেয়।

সেখান থেকে ৪০ জনকে বাছাই করে মাসব্যাপী প্রশিক্ষণ দিবে জেলা ক্রীড়া অফিস। তাদের নিয়ে হবে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ও বিচ ফুটবল টুর্নামেন্ট।

জেলা ক্রীড়া অফিসার আল-আমিনের সভাপতিত্বে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular