ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহে মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার চেম্বারে চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহে মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার চেম্বারে চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ঢাকা নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসনে আরার বিরুদ্ধে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও রোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তিনি রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন।

রোববার সন্ধ্যায় চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে কিছু রোগী দেখেন হোসনে আরা। সেখানে ৭০ বছর বয়সী রোগী নাজমা বেগমসহ কয়েকজন নির্ধারিত ফি দিয়ে সিরিয়াল নিয়ে এই চিকিৎসকের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন প্রায় দুই ঘণ্টা। চেম্বারের সহকারীরা দুই ঘণ্টা পর জানান, তিনি এখন আর রোগী দেখবেন না। নাজমা বেগমের মতো বয়োবৃদ্ধসহ অনেক রোগীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর চলে যেতে বলা হয়। এরপর অন্য আরেক জায়গায় প্রাইভেট চেম্বার করতে যান হোসনে আরা।

হোসনে আরা বেরিয়ে যাওয়ার সময় রোগীর স্বজনরা অনুরোধ করেন রোগীদের দেখে যেতে। জবাবে হোসনে আরা বলেন, ময়মনসিংহ আরও অনেক ডাক্তার আছে, তাদের নিয়ে দেখান। তিনি রোগী ও তাদের স্বজনদের উপেক্ষা করেন এবং দুর্ব্যবহার করে চলে যান।

টাকা দিয়ে সিরিয়াল দেওয়ার পরও চিকিৎসক কেন রোগী দেখবেন না— এই নিয়ে একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় এই চিকিৎসকের। পরে উপস্থিত আশপাশের লোকজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে হাসপাতালের সহকারীদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও ডা. হোসনে আরার বক্তব্য পাওয়া যায়নি।

ছবিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসনে আরার-

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular