ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে এসডিএফএর বৈশাখি মেলা

ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে এসডিএফএর বৈশাখি মেলা

নিউজ ডেস্ক: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পরিচালিত “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিওয়শীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট ” এর আওতায় ময়মনসিংহ অঞ্চল কর্তৃক ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের বৈশাখি মঞ্চে আয়োজিত “রিলাই বানিজ্য মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হোসাইন, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং এসডিএফ প্রধান কার্যালয়, ঢাকা-এর ব্যবস্থাপক (জীবিকায়ন) জনাব মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব সৈয়দ মোছাদ্দেক হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, লিংকেজ এবং অনলাইন বাজারজাতকরণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির উপৎপাদিত পণ্যের মূল্য সংযোজন করা গেলে অর্থনৈতিকভাবে তারা এবং দেশ লাভবান হবে। এই বানিজ্য মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।

মেলায় বিভিন্ন স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র শিল্পের নানাবিধ সামগ্রী প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীদের জন্য এটি এক আকর্ষণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। যা আগামী ২৬/৪/২০২৬ তারিখ রোজ রবিবার পর্যন্ত চলবে।

এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন ০৬টি জেলায় (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ) মোট ৭২৫টি গ্ৰাম সমিতির মাধ্যমে রিলাই প্রকল্গের ১৪৫১৯৯ জন নারী ও যুব সুবিধাভোগীদের বিভিন্ন আর্থিক ও কারিগরি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনে সহায়তা করে আসছে। এর মধ্যে ২৯০৪০ সহায়সম্বলহীনকে ৯০০০/- এককালিন অনুদান প্রদান, ৬৩৮২৮ জন নারী সাধারণ সদস্য কে বিভিন্ন আইজিএ প্রশিক্ষণ প্রদান, ৪৭৫৬ বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদান ও ৪৮৯২ জন কর্মসংস্থান সৃষ্টি, ১৩২টি উৎপাদনকারী দলের ২৭৪৪ জন সদস্যকে তাদের উৎপাদিত পণ্য গুণগত মান,উৎপাদন বৃদ্ধি, বাজার বিপণন করে বেশ সফলতা অর্জন করছেন। তা উক্ত রিলাই বানিজ্য মেলা-২০২৬ মাধ্যমে প্রচার ও প্রসার ঘটবে ।

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পরিচালিত “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিওয়শীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট ” এর আওতায় ময়মনসিংহ অঞ্চল কর্তৃক ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের বৈশাখি মঞ্চে আয়োজিত “রিলাই বানিজ্য মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হোসাইন, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং এসডিএফ প্রধান কার্যালয়, ঢাকা-এর ব্যবস্থাপক (জীবিকায়ন) জনাব মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব সৈয়দ মোছাদ্দেক হোসেন।

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular