ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডমাইলস্টোনে দগ্ধ অফিস সহকারী মাসুমার মৃত্যু

মাইলস্টোনে দগ্ধ অফিস সহকারী মাসুমার মৃত্যু

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনের হয়েছে। তার নাম মাসুমা (৩২)। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন। পরে শুক্রবার বিকেলে মাকিন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর আজ সকালে জারিফ ফারহান ও মাসুমার মৃত্যু হলো। সবমিলিয়ে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু ঘটলো এ দুর্ঘটনা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক নিহতের তথ্য জােনায়।

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় পরদিন মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাাখা হয়। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

এছাড়া আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular