ঢাকা  রবিবার, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামানুষের চিন্তা-ভাবনাটা যেন একটু বদলায়’: আফঈদা

মানুষের চিন্তা-ভাবনাটা যেন একটু বদলায়’: আফঈদা

ক্রীড়া ডেস্ক: খেলোয়াড়দের প্রশংসা ও সমালোচনার ক্ষেত্রে সমর্থকদের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার।

বুধবার (৬ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপ উপলক্ষে দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আফঈদা বলেন, ‘আসলে একজন খেলোয়াড়ের যে সব সময় ভালো যাবে, বিষয়টি কিন্তু তা নয়। কিন্তু আমাদের দেশে কী করা হয়? যখন কেউ ভালো খেলে তখন তাকে অনেক প্রশংসা করা হয়, আবার যখন একটু খারাপ খেলে, তখন তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা সবার আছে। আমি বলব, মানুষের চিন্তা-ভাবনাটা যেন একটু বদলায়। যেন ওই খেলোয়াড়কে উৎসাহ দেওয়া যায়।’

নিজের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি আফঈদার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। অস্ট্রেলিয়ায় সিনিয়র এশিয়ান কাপে দলের নেতৃত্বে থাকলেও থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় দলেও তিনি নেতৃত্ব হারাচ্ছেন, এমন আলোচনা ছিল। তবে শেষ পর্যযন্ত আফঈদার ওপরই আস্থা রাখা হয়েছে।

সাফে এবার হ্যাটট্রিক শিরোপার জন্য লড়বে বাংলাদেশ। এই মঞ্চে আফঈদা এবারই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন। স্বাগতিক ভারত ও নেপাল চ্যালেঞ্জ জয় করে শিরোপা জয় করতে প্রত্যয়ী আফঈদা, ‘সাফে বাংলাদেশ, ভারত ও নেপাল তিনটি দলই অনেক শক্তিশালী। ভারত পাঁচবার ট্রফি জিতেছে, আর আমরা গত দুইবার জিতেছি। এবার আমাদের সামনে হ্যাটট্রিক করার সুযোগ। ভারত অবশ্যই চাইবে না আমরা হ্যাটট্রিক করি। আমরাও সেই প্রস্তুতি নিয়ে যাচ্ছি যেন তাদের হারাতে পারি। নেপালের মাটিতেও আমরা ফাইনাল জিতেছি। তাই যেকোনো দেশের মাটিতেই হোক না কেন, আমরা আমাদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular