ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমায়ের রক্তাক্ত লাশের পাশে কাঁদছিল শিশু

মায়ের রক্তাক্ত লাশের পাশে কাঁদছিল শিশু

বিছানার ওপর এক নারীর রক্তাক্ত নিথর দেহ পড়ে ছিল। লাশের পাশেই কাঁদছিল তাঁর আট মাসের শিশু। কান্নার শব্দে প্রতিবেশীরা ঘরের ভেতর গিয়ে দেখতে পান লাশ।

পোশাক কারখানার শ্রমিক আকলিমা আক্তারকে হত্যার পর বিছানায় লাশ ফেলে রেখে পালিয়ে যায় তাঁর স্বামী আদনান ইসলাম। গতকাল বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের আদনান স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এ বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আদনান পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা যায়, ১২-১৩ বছর আগে পারিবারিকভাবে আদনান বিয়ে করেন মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের সমার আলীর মেয়ে আকলিমাকে। আবদার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন আকলিমা। তাঁকে হত্যার পর স্বামী পালিয়ে গেলে মায়ের রক্তাক্ত মরদেহের পাশে বসে শিশুকন্যা ছোঁয়া আক্তার কাঁদছিল। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular