ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমার্কিন শ্রমবিষয়ক প্রতিনিধিদল আসছেন ঢাকায়

মার্কিন শ্রমবিষয়ক প্রতিনিধিদল আসছেন ঢাকায়

নিউজ ডেস্ক : আজ শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছেন । মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে থাকবেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি৷

প্রতিনিধিদলটি শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসবেন। সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত এ সফর করার কথা রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে।

তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন তারা।

সফরের সময় প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সঙ্গে দেখা করবে।

তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়েও আলোচনা করবে প্রতিনিধিদলটি।

এ সফরে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে অংশিদারী সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular