ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগ ও বাস্তবায়নে বৃহস্পতিবার ২৩ শে এপ্রিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বিন -শফিক।

এর পূর্বে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনের প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্টাফ নার্স, ও‌ অফিস সহকারী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠামইন পুলিশ প্রশাসন ও এনজিও প্রতিনিধিগণ এতে অংশ নেয়। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত প্রামাণ্য চিত্র উপস্থাপন সহ আলোচনায় অংশ নেয় ডাঃ মোঃ সাইমন ইসলাম ইমন , ( সহকারী সার্জন

প্রজেস্টেশন ) , মোঃ শহিদুল ইসলাম ( উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা) , মোঃ ওবায়দুল ইসলাম অপু( উপজেলা কৃষি কর্মকর্তা) , মিঠামইন থানার পুলিশ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসেন ( পরিসংখ্যানবিধ ) অনুষ্ঠানে ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা , বিভিন্ন পুষ্টি সম্বলিত কুইজ প্রতিযোগিতা, ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular