ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষামেলখুম ট্রেইলে ঘুরতে এসে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৩

মেলখুম ট্রেইলে ঘুরতে এসে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ঘুরতে এসে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তিনজন।

এর আগে, মঙ্গলবার সকালে মেলখুম ট্রেইলে এসে তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আমিনুল ইসলাম গালিব ও ঢাকার যাত্রবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয়। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে ৩ বন্ধু মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দু’জন। মঙ্গলবার রাতে তারা না ফেরায় আজ বুধবার সকালে স্বজনরা তাদের খুঁজতে মেলখুম ট্রেইলে যান। দুপুর আড়াইটা দিকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন তারা। অন্য দু’জনের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, ‘আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামে তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় ফায়ার সার্ভিস। দুপুর আড়াইটার দিকে আমিনুল ও হৃদয় নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular