ঢাকা  সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমৌলভীবাজারে ‘প্ল্যানের একটি অংশ’ তুলে ধরলেন তারেক রহমান

মৌলভীবাজারে ‘প্ল্যানের একটি অংশ’ তুলে ধরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): ‘১৭ বছর পর যখন বিদেশ থেকে ফিরে এসেছি, একটি কথা বলেছিলাম- মনে আছে আপনাদের? আই হ্যাভ আ প্ল্যান, বলেছিলাম না? সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে দেশে যারা বেকার যুবক আছে- শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত সব মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্ল্যানের কথা তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’ এবার সেই পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান।

যুব সমাজের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য- তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়, আমরা অর্থনৈতিকভাবেও তাদের সক্ষম হিসেবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনে যান, অথবা মধ্যপ্রাচ্যে যান, অথবা বিশ্বের অন্য কোনো দেশেই যান- আমরা আপনাদের ট্রেনিং দিয়ে পাঠাব, সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব, যাতে সেখানে গিয়ে আপনারা দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’

মৌলভীবাজারের চা বাগানের নারী শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই এলাকায় ১৩০টির মতো চা বাগান রয়েছে। এই চা বাগানের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা, তাদের অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হয়। তাদের যে আয়-রোজগার হয়, সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সব পরিবারকে, সেই সব নারীদের আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের হয় খাদ্য সহায়তা দেব অথবা নগদ সহায়তা দেব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালিয়ে নিতে পারে।’

এ সময় তিনি আরও বলেন, ‘চা-শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর ও তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই ও তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে।’

কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular