ঢাকা  সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশযতদিন বেঁচে থাকি মানুষের সেবা করে যেতে চাই : জামাল আহমেদ চৌধুরী

যতদিন বেঁচে থাকি মানুষের সেবা করে যেতে চাই : জামাল আহমেদ চৌধুরী

নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি : গতকাল বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নে নতুন বাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি ডাক্তার শামসুল আলমের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোট তথা ধানের শীষের মনোনীত প্রার্থী জামাল আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুয়েল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামসুজ্জামান সামু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, বাসগাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক ছাএ নেতা রফিকুল ইসলাম, মোজাম্মেল মেম্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় ৭ বৎসর জেল খেটেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের অর্থনৈতিক কে ধ্বংস করেছেন,আয়না ঘর বানিয়েছেন,খুন, সন্ত্রাস, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছেন, আমার যদি ভবিষ্যতের ক্ষমতায় আসি এদেশের মানুষের মুখে হাসি ফুটাবো, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতির অবসান ঘটাবো ইনশাল্লাহ। আলোচনা সভাটি সন্ধ্যা হবার আগেই জনসভায় পরিণত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular