ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইজিপি

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইজিপি

নিউজ ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, এনডিসি ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার (২ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ।

চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

আইজিপি সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্য সদস্য হলেন: পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, ইতালির পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ, টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ–এই চারটি প্রধান ইন্টারঅ্যাকটিভ প্যানেল থাকবে, যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে।

এ ছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

এ ছাড়া ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বাৎসরিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

ইন্টারপোলের সদস্যদেশগুলোর পুলিশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বৈশ্বিক পুলিশি সহযোগিতা অধিকতর কার্যকর করার ক্ষেত্রে এ অধিবেশন খুবই গুরুত্ববহ এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্মেলন শেষে বাংলাদেশের পুলিশপ্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular