ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে সতর্ক করল রাশিয়া

যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ‘অগ্রহণযোগ্য’ অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকে ল্যাভরভ ‘কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়’ বলে জোর দিয়েছেন।

এশীয় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর ‘অস্থিতিশীলতামূলক নীতির’ নিন্দা জানান। 

তিনি বলেন, এসব দেশ এখনো রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত’ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ সংঘাতের ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর ল্যাভরভ ও রুবিও’র মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।

এ বৈঠক এমন এক সময়ে হলো, যখন ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেনে মধ্যস্থতার পরিবর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোকাবিলার দিকে সরে গেছে। সূত্র: এএফপি 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular