ঢাকা  রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায়: নতুন মার্কিন রাষ্ট্রদূত

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায়: নতুন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : ১২ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

কূটনৈতিক সূত্র বলছে, চলতি সপ্তাহেই তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ ফরেন সার্ভিস কর্মকর্তা।

২০১৯–২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিঙ সিটিতেও বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন এবং ২০২২–২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কম্যান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা ছিলেন। সিনেটে অনুমোদনের পরে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন প্রশাসন, এবং প্রেসিডেন্ট মনোনয়ন অনুমোদন করেন।

ঢাকায় আসার আগে গত ৯ জানুয়ারি (শুক্রবার) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকায় তার অভিজ্ঞতা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্ম ও আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারবে। দূতাবাস সূত্র জানায়, ক্রিস্টেনসেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা-বিষয়ক সহযোগিতা শক্ত করতে তৎপর হবেন। ঢাকায় পুনর্নিয়োগের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মার্কিন রাষ্ট্রদূত পদে আবারও আমেরিকান কূটনীতিক নেতৃস্থানীয় ভূমিকা নিচ্ছেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular