ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতযৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : যৌথবাহিনী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আবিদ(২৪) নামক এক মাদক কারবারিকে আটক করেছে।

শনিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড়ের আব্দুস সোবহানের ছেলে।

গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প ইনচার্জ মেজর নাঈম হাসান এর নেতৃত্বে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর নামক স্থানের অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে মটরসাইকেল আরোহী আবিদকে আটক করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। পরে গাঁজাসহ আবিদকে গৌরীপুর থানায় হস্তান্তর করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্যা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular